তারুণ্যের যাত্রা
দেলোয়ার হোসেন পাঠান
তরুণ মানে
দুষ্টুমি আর হাসিখুশি ভরা,
তরুণ মানে
সারাদিন আড্ডায় গলাবাজি করা।
তরুণ মানে
টগবগে রক্ত, ফুটন্ত এক গোলাপ,
তরুণ মানে
অন্যায়ের বিরুদ্ধে, আস্ত একটা গোলা।
তরুণ মানে
স্বপ্ন দেখা, নীল আকাশের মাঝে,
তরুণ মানে
সাহসী পাখি, উড়ে চলে স্বাধীনতায়।
তরুণ মানে শপথ
করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো,
তরুণ মানে
অন্ধকারের নতুন ভোরের সূর্য।
তরুণ মানে
বৃষ্টির ফোঁটা, মাটির গন্ধে মাখা,
তরুণ মানে
লড়াইয়ের মঞ্চে, অজেয় এক যাত্রা।
তরুণ মানে তেজ
আর তাপ, আগুনের শিখা জ্বলা,
তরুণ মানে
সমস্ত বাধা ভেঙে, এগিয়ে যাওয়া চলা।
তরুণ মানে
প্রতিজ্ঞা, জাতির মুক্তির গানে,
তরুণ মানে
একতার শপথ, বিপ্লবের মাতাল সুরে।
তরুণ মানে
শক্তি আর সাহস, ন্যায়ের পক্ষে লড়াই,
তরুণ মানে
মেধা সাহসিকতায় আলোর পথেযাত্রী।
তরুণ মানে
জীবনের রঙ, সবুজের ছোঁয়ায় ঘেরা,
তরুণ মানে
সাগরের ঢেউ, নির্ভীক আর দুরন্ত।
তরুণ মানে
ভাঙা গড়ার খেলা, স্বাধীনতার গান,
তরুণ মানে
দেশের জন্য জীবন দেওয়ার সাহস।
তরুণ মানে
অনুপ্রেরণা, সকলের চোখে স্বপ্ন,
তরুণ মানে
অদম্য সাহস, অগ্রগতির পথচলা।
তরুণ মানে
জাতির ভবিষ্যৎ, আলোর দিশারী,
তরুণ মানে
মুক্তির মন্ত্র, সবার মাঝে বিস্তার।
তরুণ মানে
বিজয়ের গান, রক্তের বিনিময়ে কেনা,
তরুণ মানে
স্বপ্নের নীড়, নতুন ভোরের দেখা।
তরুণ মানে
সত্যের পক্ষে, অবিচল এক যোদ্ধা,
তরুণ মানে
পরিবর্তনের পথে, নতুন সূর্যোদয়।
তরুণ মানে
জাগরণ, জেগে উঠার আহ্বান,
তরুণ মানে
সংগ্রামের আগুন, অসম্ভবের চাবিকাঠি।
তরুণ মানে আশা
আর বিশ্বাস, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ,
তরুণ মানে
অধিকার রক্ষার শপথ, ন্যায়ের সাথী।
তরুণ মানে
জাতির গর্ব, উদ্দীপনার মশাল,
তরুণ মানে
সংগ্রামের নায়ক, বিপ্লবের গান।
তরুণ মানে
অদম্য প্রেরণা, সমাজের পরিবর্তন,
তরুণ মানে
সত্যের পথিক, অন্যায়ের বিরুদ্ধে মান।
তরুণ মানে
জীবনের গান, সুরের মূর্ছনায় ভরা,
তরুণ মানে
নতুন স্বপ্নের দিশা, মায়ের আঁচলে মাখা।
তরুণ মানে
স্বাধীনতার মন্ত্র, সবার মাঝে ছড়ানো,
তরুণ মানে
জাতির প্রেরণা, নতুন ভোরে এগিয়ে যাওয়া।
তরুণ মানে
সাহসী যোদ্ধা, সকল বাধা পেরিয়ে,
তরুণ মানে
অধিকার রক্ষার, লড়াইয়ের তুমুল জোয়ারে।
তরুণ মানে
পরিবর্তনের অগ্রদূত, জাতির পথপ্রদর্শক,
তরুণ মানে আলোর
মিছিল, জাতির মুক্তির পথচলা।
তরুণ মানে
চেতনার স্রোত, শুদ্ধতার প্রতীক,
তরুণ মানে
ন্যায়ের দাবিতে, অগ্রগামী এক সৈনিক।
তরুণ মানে
স্বপ্নের জয়, সব বাধা পেরিয়ে,
তরুণ মানে
জাতির মুক্তি, নতুন ভোরের সূর্যোদয়।