তরুণের সাহস
দিলোয়ার
হোসেন পাঠান
আঠারো বছর বয়সের রক্ত টগবগে ফুটে,
বিশ্বজয়ের স্বপ্নে তারা আগুয়ান,
কঠিন পথে পা বাড়িয়ে, লক্ষ্য পূরণের জেদ,
তোমরাই পারো উদয় করতে নতুন সূর্য, নতুন দিনের।
তোমাদের গর্জনে কম্পন ওঠে শত্রুর বুকে,
অধিকার রক্ষায় জীবন বিসর্জন,
আঠারো বছর বয়সে তোমাদের দুঃসাহস,
দুঃখ-যন্ত্রণা মুছে নতুন আলোর পথে যাত্রা।
২৮ বছরে এ এসে পিছপা হতে পারে মন,
কিন্তু আঠারোতে তোমরা অদম্য, অটল,
কঠিন পথের প্রতিবন্ধকতাকে পদাঘাত কর,
তোমাদের সাহসিকতায় উদ্বুদ্ধ, দেশের হৃদয়।
বৈষম্যবিরোধী আন্দোলনে তোমাদের কীর্তি,
তোমাদের প্রতিজ্ঞা, তোমাদের সংগ্রাম,
তোমাদের দ্বারা জাগ্রত হলো সমগ্র বাংলাদেশ,
তোমাদের অনুপ্রেরণায়, তোমাদের বীরত্বে।
তোমরা আছো অগ্রণী, তোমরা স্বাধীনতার পথিক,
তোমাদের সাহস, তোমাদের সংগ্রামে,
নতুন দিনের আলো, নতুন স্বাধীনতার সুর,
আঠারো বছর বয়সে তোমরা বিশ্বজয়ের উন্মাদনায়,
তোমরাই পারো উদয় করতে নতুন সূর্য, নতুন দিনের।
তোমাদের বীরত্বে, তোমাদের সাহসে,
আমরা দেখি এক নতুন বাংলাদেশ,
যেখানে অধিকার রক্ষা, সংগ্রাম, আর বিজয়,
তোমাদের দ্বারা সত্যের বিজয়।