কবিতা: আত্মসমালোচনা

 

আত্মসমালোচনা

দিলোয়ার হোসেন পাঠান

ঘুড়ি ওড়ানোর বয়সে উড়িয়েছি আমায়,

দুনিয়ার মোহে পরে সাজিয়েছি নিজের স্বপ্ন।

ভুলে গেছি পিছন টান, কি ছিলাম? কি হলাম?

কিসের আশায় এসেছি ভুবনে, ভুলে গেছি আপন ঠিকানা।

 

লোভ লালসার মোহে হারিয়েছি আপন ঠিকানা,

আমি খুঁজে পেতে চাই আমার আসল পরিচয়।

জীবনের পথে মিছে দৌড়ে, হারিয়েছি সঠিক পথ,

স্বপ্নের ফাঁদে বন্দী হয়ে, ভুলে গেছি সত্যের রথ।

 

আলোকিত দিনের স্মৃতি আজ ফিকে,

বিষাদের মেঘে ঢেকে গেছে হৃদয়ের দিগন্ত।

নিজেকে হারিয়ে খুঁজে পাই না সেই শান্তি,

মোহের দুনিয়ায় ভেসে বেড়াই, হারিয়েছি সত্তার মাটি।

 

ছোটবেলায় ছিলাম কত সরল, কত সাদামাটা,

অল্পতেই পেতাম খুশির ঝিলিক, শান্তির ঠিকানা।

আজকের এই ঝলমলে দুনিয়ায়, ভুলে গেছি সেই সত্তা,

আপন ঠিকানায় ফিরতে চাই, খুঁজে পেতে সেই প্রাচুর্য।

 

আত্মসমালোচনার পথে চলতে চাই নিরন্তর,

সত্যের আলোয় নিজেকে খুঁজে পেতে চাই।

লোভ লালসার মোহে যে পথ হারিয়েছি,

সেই পথের দিশা ফিরে পেতে পেতে চাই।

 

আপন ঠিকানা ভুলে আজ ব্যথিত মনে,

জীবনের প্রকৃত উদ্দেশ্য যেন খুঁজে পাই আবার।

আত্মার শান্তিতে, সঠিক পথে চলতে,

আলো হাতে ফিরে আসি, নিজের ঠিকানায়।

 

মিথ্যের ছলনায় ভুলেছি নিজের পরিচয়,

দুনিয়ার মোহে হারিয়েছি নিজের গন্তব্য।

আত্মসমালোচনার আলোর পথে চলতে,

আবার ফিরিয়ে আনি সেই শুদ্ধতার পথে।

Thanks For Comment we are reply soon as possible.

Previous Post Next Post