কবিতা: ভূত

 

ভূত

দিলোয়ার হোসেন পাঠান

একদিন রাতে চাঁদের আলো,

মিষ্টি হাওয়ায় মত্ত মন,

ভূত তখন পাশে এসে বলে,

"শোনো, একটু কথা কন।"

হাসির ছলে বলি আমি,

"কী বলবে, বলে তো দাও?"

ভূত বলে, "ভূতের গল্প,

একবার কানপেতে শোনে যাও।"

 

চোখে-মুখে রহস্যের হাসি,

গলার স্বরে একটু ভয়,

ভূত তখন ভূতের গল্প খয়,

বলে যেন মধুরময়।

 

গল্পে ছিল পুরোনো কবর,

চোখে ছিল রক্তের ঝিলিক,

পিছন থেকে কে যেন ছায়া,

বলে, "এই গল্পের শেষ টা কী রে?"

হঠাৎ দেখি ভূতের চোখে,

অন্য রকম চাহনি।

 

মনে হলো কিছু যেন,

বদলে গেছে রাতের অন্ধকারে।

ভূত যখন ভূতের ছলে,

আঁকড়ে ধরে আমার হাত,

ভয় পেয়ে যাই, হৃদয়ে বাজে,

অজানা এক শিহরণ রাত।

 

তারপর দেখি, মিষ্টি হাসি,

ভূত বলে, "ভয় পেয়েছো?

ভূত না আমি, তুমিই আমার,

চিরকালীন প্রিয় প্রহেলিকা।"

রাতটা কাটে হাসি-আনন্দে,

ভয়ের গল্প, মজার ছলে,

ভূত যখন ভুত সেজে,

ভয়টা মিশে ভালোবাসার বলে।

Thanks For Comment we are reply soon as possible.

Previous Post Next Post