মায়া
দিলোয়ার
হোসেন পাঠান
বাস্তবতা একপ্রকার মায়া, কাটানো
যায় না বটে,
জীবনের পথে হাসি-কান্না, মিলে যায়
হাত ধরে।
মিছে মায়ার চলনায় কেটে যায় সময়,
হইয়াছি বিভোর, বাস্তবতার চোখে বুলেছি
স্নেহের রং।
কখনো সুখের আভাস, কখনো দুঃখের ঢেউ,
মিছে মায়ার মোহে, দিনগুলো চলে যায়
স্রোতে ভেসে।
বাঁধা-বিঘ্নের ছল, তবু কেন জানি,
মিছে মায়ার বেড়াজালে, কাটিয়েছি
সময়।
প্রতিদিনের ঘাম, সন্ধ্যার নীলে,
মিছে মায়ার ছলে, জীবনের গান শুনেছি।
বাস্তবতার রোদে, ছায়া হয়ে থাকে,
তবু মায়ার ফাঁদে, পড়েছি বারংবার।
হাসির মাঝে কান্নার ছায়া, কখনো বা
উল্টো,
মিছে মায়ার মোহে, হৃদয় রাখি বেঁধে।
সত্য-মিথ্যার পথে, ভুলেছি কতোবার,
বেঁচেছি মিছে মায়ায়, বাস্তবতার
ধার।
এই পথে চলা, কেবলই দুঃখের সারি,
তবু মায়ার ছলনায়, কাটাই দুঃখ-ভারি।
সুখের আভাসে, কান্না মিশে যায়,
মিছে মায়ার মোহে, জীবন থেমে থাকে।
কখনো একা, কখনো সঙ্গে,
মিছে মায়ার পথ ধরে, চলি দিনের শেষে।
বাস্তবতার রোদে, ছায়া হয়ে থাকে,
তবু মায়ার ফাঁদে, পড়েছি বারংবার।
এই মায়ার মোহ, কাটানো যায় না বটে,
তবু মিছে মায়ার পথ, জীবন কেটে যায়
হাতে।
হাসি-কান্নার মাঝে, কাটিয়েছি সময়,
মিছে মায়ার বেড়াজালে, বাস্তবতার
রং।