সভ্যতা সংকটে
দিলোয়ার
হোসেন পাঠান
আমি সেই
বাঙালি, যে বাঁচে নিজ সভ্যতায়,
আমার সভ্যতা
আজ সংকটে, পশ্চিমের অশ্লীলতার ঢেউ।
আমার
সংস্কৃতি, আমার ভাষা, আজ কেন অবহেলিত,
নিজের রত্ন
ভুলে, কেন পরের সস্তা মায়ায় বিভ্রান্ত?
আমি সেই
বাঙালি যুবক, যার রক্তে মিশে গৌরব,
বাংলার
ইতিহাস, সংস্কৃতির অমর সুরভি।
তবু কেন আজ,
আমাদের তরুণ তরুণী,
পরের ভাষায়
মগ্ন, পরের সুরে গাই গান?
বিদেশি ধূর্ত
ষড়যন্ত্র, আমাদের করেছ ধোঁকা,
আমার
সংস্কৃতি, আমার পরিচয়, কেন ভুলে যাই?
বিদেশি ধাঁচের
গোলামী, কেন বেছে নেয় প্রাণ?
তাদের
অশ্লীলতার কূপে, কেন ডুবি অহর্নিশি?
আমি সেই
বিদ্রোহী, যাহা রুখিতে পারি,
আমার বাঙালি
পরিচয়, আমার সংস্কৃতি, আমার গর্ব।
আমার ভাষা,
আমার মাটি, আমার চেতনায় প্রাণিত,
বিদেশির
চক্রান্ত ভেঙে, আমি হবো চিরঅমর।
এসো, বাঙালি
যুবক, জাগো আমার বীর,
নিজের
সংস্কৃতির আলো, নিজের ভাষায় গাই।
বিদেশি ধাঁচের
গোলামী ছেড়ে, নিজস্বতায় ফিরি,
আমরা হবো
প্রহরী, বাংলার চিরস্মৃতির।
আমাদের
কৃষ্টি, আমাদের রীতি, আমাদের হৃদয়ের গাথা,
বাংলার মাটি,
বাংলার জল, আমাদের জীবনের রত্ন।
নিজের ভাষায়,
নিজের সুরে, নিজস্বতায় বাঁচি,
আমরা হবো
মুক্ত, আমাদের সংস্কৃতির প্রেরণায়।
আমি সেই
বিদ্রোহী, যে নিজের পরিচয় খুঁজে পাই,
নিজের মাটির
গন্ধে, নিজের সংস্কৃতির সুরে।
আমি বাঙালি,
আমি গর্বিত, নিজের পরিচয় নিয়ে,
সভ্যতা সংকট
রুখে, আমরা হবো অমর।
আসো, আমরা
সবাই মিলে, বাংলার মাটি ধরো,
নিজের ভাষায়,
নিজের সুরে, নিজের কৃষ্টিতে ভরো।
বিদেশির ছায়া
ছেড়ে, নিজের আলোয় আলোড়িত,
আমরা হবো বীর,
আমাদের সংস্কৃতির মুক্তি গান গাই।