করুণসুর
দিলোয়ার
হোসেন পাঠান
হে প্রভু, জানো মোর সাধনা,
করে দাও দূর মনের সব ভাবনা।
সকাল-সন্ধ্যায় জ্পিয়াছি নাম,
দেখাও মোরে আলোর প্রদীপ,
ডাকি তোমায় করুণ সুরে।
যৌবনের কাল অভাবের পাহাড়,
কাটিয়াছে সময় নিঃস্ব একাকার।
মানুষ বুঝিয়েছে আমায়,
শূন্য পকেটে কোন দাম নেই।
তোমার আশ্রয়ে প্রভু, চাই শক্তি,
মুছে দাও সব দুঃখের চিহ্ন।
জীবনের পথে তোমার পথনির্দেশ,
তোমার কৃপায় মিলুক চিরন্তন রূপ।
বেদনার রাত্রি যেন দূর হয়,
তোমার আলোতে ভরে ওঠে হৃদয়।
প্রভু, তুমি দাও আলোকের পাঠ,
ডাকি তোমায় করুণ সুরে, হৃদয়ে রাখো প্রভাত।
এই পৃথিবীর যত শূন্যতা,
তোমার প্রেমে পূর্ণতা পাই।
প্রভু, তুমি দাও আলোর দিশা,
সব অন্ধকারে জ্বালো তোমার প্রদীপ,
জীবন হোক সুশোভিত।
তোমার প্রেমে প্রভু, গাহি জীবনের গান,
তোমার অনুগ্রহে মোর হৃদয় হোক সমাধান।
তোমার আলোর প্রদীপ দেখাও,
সকল অন্ধকার দূরে যাক,
থাকো তুমি মোর সত্তায় অনুপ্রাণ।