কবিতা: অন্ধকার

 

অন্ধকার

দিলোয়ার হোসেন পাঠান

ভাগ্য-আকাশে, কালো মেঘের ঘনঘটা,

ঝড়ের পূর্বাভাসে, অশনি সংকেত গা ছমছম।

মোকাবিলার শক্তি যদি না থাকে বীরের হাতে,

অন্ধকার গাঢ়ো কালো, ছায়ায় ঢাকা।

 

অমাবস্যার রাতে, ভয়াবহের অমিত্রাক্ষ,

যেন শুভ্র সকালের আশা বিলীন হয়ে যায়।

নিশীথের নিস্তব্ধতা, ভাঙা স্বপ্নের আঘাত,

সুবেহ সাদিক কি হবে, সন্দেহে বিভোর পথিক।

 

সেই বিপুল অন্ধকারে, কিসে রুখিবে বিরাট ঢেউ?

বীরের সাহস, দুর্জয় মন, শক্তি, ভরসা, ধৈর্যের আঁধার।

মায়ের বুকে জাগো রে, মুকুলিত শৌর্য-প্রাণে,

অন্ধকার হটিয়ে আনো, সোনালি আলোর বিজয় যাত্রা।

 

 মহাকাব্যে, অমৃত বাণীর উচ্চারণ,

শক্তির স্রোতে ভাসাও প্রাণ, মুক্তির মন্ত্রে জাগাও প্রাণ।

বীরের মঞ্চে দাঁড়াও রে, দুর্বার সাহসে ভর,

ভাগ্য ফিরিয়ে আনো, উজ্জ্বল আলোর সম্ভাবনা।

Thanks For Comment we are reply soon as possible.

Previous Post Next Post