আবুলের সংসার
দিলোয়ার হোসেন পাঠান
আবুলের সংসার,বউ ধড়িয়াছে হাল,
দায়িত্বে অনুতপ্ত, চিরকাল ঘুম ভাঙতে দেরী তার।
বিপদের সমুদ্র পাড়ি দিতে না জানে, অভাবের তাড়নায়,
বউ নেয় পরপুরুষের ঋণ, ঘর আজ বিপদ সংকটে।
দিনের আলো, রাতের আঁধারে, আনাগোনা আনকোরা,
অচেনা পুরুষের কণ্ঠস্বর, গৃহে বাজায় বিষম প্রহর।
আবুল বোঝে, হৃদয় কাঁদে, কিছু বলতে পারে না,
কাপুরুষের জীবন যে তার, নিজেকে জানাতে অক্ষম।
বউ তার হিসাব মিটাতে লিপ্ত, আবুলের ঘর আজ ব্যস্ত,
প্রতিদিন নতুন মুখ আসে, হিসাবের আঁধার কাটে না তবু।
আবুল বোঝে, কিছু বলে না, দুর্বল মন, দুর্বল প্রাণ,
বউয়ের প্রেমে ডুবে থাকে তবু, নিজের বেদনা ভুলে থাকে।
সন্ধ্যার ছায়ায় আবুল দাঁড়ায়, বুকের ভেতর ব্যথা,
নিজের বউ দিয়ে যে সংসার, হিসাব মিলবে কি তার।
অকর্মা হৃদয়, কাপুরুষের ছায়ায়, জীবন তার যে নিরাশ,
সংসার ভাঙার গান গায় প্রভাত, আবুলের ঘরে শুধু ত্রাস।
কাব্যে এ কথায়, আবুলের দুঃখের সুর, বিচার, বোধ, সাহসের আহ্বান,
দুর্বল হৃদয়ের নিকট দূর, শক্তির আঁধারে যেন জীবন জানায়।
জাগো আবুল, নিজের বউ, নিজে দায়িত্বে নাও,
সংসার রক্ষা, মনের জোরে, নত না হও পর পুরুষের দ্বারে।
কুহেলির ক্ষমতা, কভু কাম্য নয়, রাজ্যের মাথা নত করে,
আবুলের শাসন, শক্তির পথে, উন্নতির কথা বলে।
কুহেলির স্থান সম্মানিত হোক, তবু রাজ্য হোক আবুলের দখলে,
অমর এই বাণী, কালের পরম্পরায়, ইতিহাসে লিখা থাকুক চিরকাল।