কবিতা: আসক্তি

 

আসক্তি

দিলোয়ার হোসেন পাঠান

নতুন প্রজন্মের হাত, মোবাইলের স্ক্রিন,

আসক্তির মায়ায় মুগ্ধ, সময় কেটে যায় দিন।

রাতের অন্ধকারে, নীল আলোর ঝলক,

মোবাইলের জালে বন্দী, মন হয়ে যায় শূন্যময়।

এ যেন জীবন্ত আধুনিক মাদক।

 

ভিডিও গেমের দুনিয়া, বাস্তবতা ভুলিয়ে,

যুদ্ধ আর অভিযানে, মন থাকে  ডুবে।

তবু হারায় সময়, হারায় জীবনের ছন্দ,

আসক্তির এই জালে, মনের বাঁধন বন্দী অন্ধ।

বাধা দিতে মানা, যেন বদ মেজাজি।

 

টিকটক ভিডিও, মুহূর্তের খেলা,

নাচ, গান, অভিনয়ে, লজ্জা শরম নেই।

মুহূর্তের আনন্দ, তবু ফাঁপা সেই হাসি,

আসক্তির জালে বন্দী, হৃদয়ে নেই ভালোবাসা।

 

নীল ছবি দেখে, মন মত্ত হয় মুহূর্তে,

আসক্তির জালে বন্দী, হৃদয় কাঁদে স্তব্ধে।

বাস্তবতা থেকে দূরে, কৃত্রিম সুখের পানে,

আসক্তির এই মাদক, মন করে অম্লান।

 

বন্দী মন, ক্লান্ত দেহ, জীবনের নেই কোন গতি,

এই নেশার পথ ছেড়ে, খুঁজে পাওয়া দরকার মুক্তি।

বন্ধু আর পরিবারের হাত, দাও তাদের পাশে,

আলোকিত হবে জীবন, থাকবে না আর ফাঁসে।

আসক্তির জাল ছিঁড়ে, জীবনের পথে ফিরি,

আলোকিত হবে মন, খুঁজে পাবো নব আলো।

আসবে সেই দিন, মুক্তির গান গাইবো,

আসক্তির এই মাদক, জীবন থেকে হারিয়ে যাবে।

Thanks For Comment we are reply soon as possible.

Previous Post Next Post