শুরু হোক আত্মশুদ্ধির আন্দোলন

 যে দেশে জনগণ লোভ সামলাতে পারে না, নিজেদের মধ্যে ন্যূনতম সততা, আত্মমর্যাদা ও বিবেকবোধ নেই—সে দেশে দুর্নীতি, অনিয়ম, চুরি, জুলুম হবেই। এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, বরং স্বাভাবিক নিয়ম।

যে জনগণ মাত্র ৫০০ কিংবা ১০০০ টাকার বিনিময়ে নিজের ভোট বিক্রি করে দেয়, সে দেশের মেম্বার-চেয়ারম্যানও চুরি করবে, নেতা চাঁদাবাজি করবে, আমলা ঘুষ খাবে, আর সরকার জনগণের উপর নির্যাতন চালাবে—এটাই হবে বাস্তবতা।
আমরা দিনের পর দিন অভিযোগ করি—সরকার খারাপ, নেতা খারাপ, প্রশাসন দুর্নীতিগ্রস্ত। কিন্তু নিজেকে কি একবার জিজ্ঞাসা করি—আমি কতটা সৎ? আমি কি সামান্য এক প্লেট বিরিয়ানি বা একটি সিঙ্গারা সামুচার লোভ সামলাতে পারি? যদি না পারি, তাহলে কেন আশা করবো আমার দেশ থেকে দুর্নীতি দূর হবে?
আমরা যদি সত্যিই দেশের পরিবর্তন চাই, তাহলে আগে নিজেকে বদলাতে হবে। আমাদের মানসিকতা, লোভ, চরিত্র, আত্মসম্মান—সবকিছুর আমূল পরিবর্তন দরকার।
একটা জাতি তখনই উন্নত হয়, যখন সেই জাতির সাধারণ মানুষ সৎ, আত্মসম্মানসম্পন্ন ও দায়িত্বশীল হয়। যতদিন আমরা ১০ টাকার সিঙ্গারায় বিক্রি হয়ে যাবো, ততদিন আমাদের কপালে উন্নয়ন নেই, থাকবে শুধু প্রতারণা, শোষণ আর বঞ্চনা।
শুরু হোক আত্মশুদ্ধির আন্দোলন নিজের ভেতর থেকে। নয়তো অভিযোগ করে করে জীবন শেষ হবে, দেশ বদলাবে না।

Thanks For Comment we are reply soon as possible.

Previous Post Next Post