মুমিন পুরুষদের জন্য আল্লাহ তা’আলা মুমিন নারীদেরই সঙ্গী হিসাবে রেকেছেন, আর বেবিচারী পুরুষদের জন্য রয়েছে বেবিচারী নারীরা। এটাই আল্লাহর বিধান, এটাই সুন্নাতুল্লাহ।
যাদের নামাজ নেই, রোজা নেই, দাড়ি নেই, দ্বীন মানে না, হারাম খাবার ত্যাগ করে না—আর নারীদের মধ্যে যারা পর্দাহীন, দুনিয়ার চাকচিক্যে ডুবে থাকে—তাদের কপালে কোনো দ্বীনদার জীবনসঙ্গী নেই, যদিও পেলেও তা ঠিকার সম্ভাবনা নেই। কারণ দ্বীনদার সঙ্গী হচ্ছে জান্নাতের পথে সহযাত্রী, আর যারা দ্বীনহীন, তারা নিজেরাও পথ হারিয়ে অন্যকে পথহারা করে।
যে ব্যক্তি গাঞ্জা, মদ-নেশায় ডুবে থাকে, সমাজ-সংসার ধ্বংস করে বেড়ায়—সে কি কখনো কোনো মুমিনার ছায়া পাওয়ার যোগ্য? না! এরা সমাজের কলঙ্ক, পরিবার ধ্বংসের মূল শেকড়।
তাই প্রথমে নিজেদেরকে সংশোধন করুন, সঠিক মত নামাজ-রোজা কায়েম করুন, পুরুষরা সুন্নত অনুসরণ করুন আর নারীরা পর্দার মাধ্যমে ইজ্জত ও মর্যাদা রক্ষা করুন। তখনই আল্লাহ চাইলে হয়ত সুন্দর জীবনসঙ্গী দান করবেন, আর সমাজ-পরিবার হবে জান্নাতের বাগান।