কবিতা: আমি কত দেখেছি

 

কবিতা: আমি কত দেখেছি

আমি গাঞ্জাখোরকে দেখেছি শ্লোগান দিতে,
মাদকমুক্ত দেশ চাই—কণ্ঠে অগ্নি জ্বলে,
অভিনয়ে সে মানুষ রক্ষার কথা বলে,
অন্তরে তবু লুকিয়ে রাখে ধোঁয়ার স্রোত।

আমি চোরকে দেখেছি সমাজের নেতা হতে,
হাজারো জনতার সামনে শুভ বাণী শোনাতে,
পকেটে থাকে লুটের মাল, মুখে ন্যায়ের বুলি,
জনগণ তবু তাকে দেবতা ভেবে তুলি।

আমি দুর্নীতিবাজকে দেখেছি জনসেবার চেয়ারে,
কালো টাকার রাজনীতি ঝলমল তার গায়ে,
অসাধু হাতে সই হয় সেবার প্রতিশ্রুতি,
জনগণের হাহাকারে বাজে শূন্য সুরের সঙ্গতি।

আমি কত বাবার সন্তানকে দেখেছি হারাতে,
বকাটে পোলাপানের প্রেমের ফাঁদে পরে,
পরিবার ভুলে অকারণে আঁধারে ডুবে থেকে,
মা–বাবার আশা যেন ছাই হয়ে ভেসে যায়।

আমি দেখেছি কত ডিগ্রি—ঝকঝকে কাগজখানা,
জ্ঞান যেখানে নেই, কেবল ভণ্ডামির খানা,
শিক্ষার আসল আলো ম্লান হয়ে যায় তাতে,
নকলের বাজারে সত্য ঢেকে যায় মিথ্যার ছায়ায়।

আমি কত সরকার দেখেছি শাসনের নামে,
শোষণের খেলা চলে প্রতিদিনের কামে,
আইনের বই কেবল ভণ্ডামির পাতায়,
জনগণ রক্ত ঝরায়, ক্ষমতাধর হাসে তাতায়।

আমি কত দেখেছি দুনিয়ার বিনিময়ে,
জান্নাত বিক্রি করে দিতে মিথ্যা স্বপ্ন দিয়ে,
হাদিস–কোরআনের বুলি মুখে উচ্চারিত,
অন্তরে লোভ, দুনিয়ার মোহে চির–অভ্যস্ত।

আমি কত দেখেছি মানুষের রঙ বদলাতে,
শুভ্রতার আড়ালে কালো ছায়া ভাসতে,
যেখানে ধর্ম, ন্যায় আর সততার কথা,
সেখানে বসে আছে প্রতারণার ব্যথা।

আমি কত দেখেছি—তবু থামিনি লিখতে,
সত্যকে খুঁজেছি আমি মিথ্যার ভিড়ে বাঁচতে,
অন্যায়ের অন্ধকারে আশার প্রদীপ জ্বালি,
হয়তো একদিন সত্য জেগে উঠবে আমার হাতে।

দিলোয়ার হোসেন


Thanks For Comment we are reply soon as possible.

Previous Post Next Post