কবিতা: আমি মহাবীর
লেখক : দিলোয়ার হোসেন।
আমি মহাবীর,
নত করি না শির।
ভয়ের সামনে দাঁড়াই,
শত্রুর বুকে ভয় দেই ধরিয়ে।
আমার হাতে তলোয়ার,
ভেঙে পড়ে মিথ্যা, জুলুম, অন্যায়।
আমি আপস জানি না,
আমি নতজানু নই,
মাথা উঁচু করে যুদ্ধ করি।
আমি রবের সেনাপতি,
তার কথায় নত হই,
তার কথায় যুদ্ধ করি,
তার কথায় গোলামী করি।
শত্রুর সাথে ওঠাবসা,
মৃত্যুর সাথে আলিঙ্গন।
আমি মহাবীর,
আমি দাঁড়িয়ে থাকি।
ঝড় থামে, আমি থামি না।
আমি আগুনের সন্তান,
আমার রক্তে বইছে অগ্নি।
আমি নীরবতাতেও বাজি,
পদচারণায় কাঁপিয়ে দেই প্রাচীর।
শত্রু কাঁপে, অন্যায় ভেঙে পড়ে।
আমি প্রতিরোধ, আমি বিদ্রোহ,
আমি তলোয়ার, আমি ন্যায়ের রক্ষক।
সত্যকে বিজয়ী করি,
মিথ্যা নত হয়।
আমি চুপ থাকি না,
আমি নীরবতাতেও বাজি।
আমি শত্রু কে ভয় দেখাই,
আমি বজ্রের কন্ঠ।
আমি মহাবীর,
আমি থামি না,
ঝড় থামে, আমি না।
আমি দাঁড়াই শেষ সীমানায়,
শত্রু পিছু হটে, ইতিহাস কাঁপে।
আমি বিদ্রোহী, আমি অদম্য,
আমি মহাবীর—যতদিন বাঁচি, মাথা উঁচু করে।
আমি আগুনের জ্বালা,
আমি অশান্তি, আমি কণ্ঠে বজ্র।
আমি অন্যায়ের দাস নই,
আমি সত্যের সৈনিক।
আমি শিকল ভেঙে দিই,
নিষেধ আমার কাছে বৃথা।
আমি প্রতিটি বাধাকে ছিঁড়ে ফুঁকে
শক্তির বুকে নতুন আগুন।
আমি শত্রুর যম,
আমি মহারাজা, আমি সিংহ পরুষ।
আমি ইতিহাসের সাক্ষী,
আমি মানুষের বিশ্বাস।
আমি মহাবীর, আমি প্রতিরোধ।
আমি দাঁড়াই অটল, আমি থামি না।
আমার চোখে আগুন,
আমার হাতে তলোয়ার।
আমি নীরবতায় বিদ্রোহ করি,
আমি শত্রুর ভয়ে হাসি।
আমি সত্যকে বুকে ধারণ করি,
আমি অন্যায়কে পেছনে ফেলে দেই।
আমি মহাবীর,
আমি ঝড়ের মতো দাঁড়াই।
আমি অদম্য, আমি নির্ভীক,
আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করি।
রবের কথায় সব করতে পারি।
© I'm Delowar Hossen