কবিতা: মাটির ঘর

 কবিতা: মাটির ঘর

নিঃশব্দ রাতের আকাশে,
তারা গুলো ফিসফিস করে বলে যায়—
“তুমি এসেছো মাটির খাঁচায়,
তোমার ঘর আকাশের ওপারে।

দুনিয়ার বুকে সুখের নেই ঠিকানা,
অশান্তি আর বেদনায় ভরা,
তবু করো না দুশ্চিন্তা,
হৃদয় যখন সিজদায় ঝরে—
পৃথিবী তখন ক্ষুদ্র,
আত্মা তখন মুক্ত পাখি,
উড়ে যায় সীমাহীন প্রেমের সাগরে।

যতই ডুবে যাই দুনিয়ার ভীড়ে,
তবু এক সুর শোনাই বারবার—
“ফিরে এসো, ফিরে এসো প্রিয়,
তোমার রব অপেক্ষায়।”

এই মাটির ঘর ক্ষণিকের যাত্রা,
প্রকৃত নিবাস অমর আকাশে।
যে হৃদয় সিজদায় ভিজে,
সে-ই খুঁজে পায় চির শান্তির ঠিকানা।

Thanks For Comment we are reply soon as possible.

Previous Post Next Post