কুপ্রথা
দিলোয়ার
হোসেন পাঠান
কুসংস্কারের আঁধার পথে, আমরা চলি ভ্রান্তি,
অন্ধকারে বাঁধা মনে, জ্ঞানের আলো লুপ্তি।
ব্যাঙ ডাকিলে বৃষ্টি আসে, মোরগ ডাকিলে প্রভাত,
কুকুরের গর্জনে চোর পালায়, ভয়ে ভীত রাত।
.
পেঁচা ডাকিলে অশুভ হয়, শকুন ডাকিলে মরণ,
কাকের কণ্ঠে বিপদের সুর, শোনে হৃদয় স্ফরণ।
পাখির সুরে অতিথি আসে, মিষ্টি হাতে নিয়ে,
বৃষ্টির মাঝে রোদের হাসি, শেয়াল মামার বিয়ে।
.
সত্য-মিথ্যার ভেদ বুঝিতে, টিকটিকির টিক শোনে,
ঘামে ভেজা নাকের ছেলেটি, বউয়ের প্রেমে পূণ্য।
চোখ কাঁপিলে দুঃখ আসে, মন হয় শঙ্কিত,
চৌকাঠে বসা মানা, ভয়ের কারণ অজানিত।
.
যাত্রা যদি অশুভ হয়, পথে দেখ ঝাড়ু,
কাড়িকাড়ি টাকা আসে, ডান হাতে চুলকালে সরে।
খাবার সময় হাঁচি উঠিলে, কেউ স্মরণ করে,
দু'বার ভাত না নিলে, বউ অকালে মরে।
.
ভাঙা আয়নায় মুখ দেখিতে, মানা করে জ্যেষ্ঠ,
কুসংস্কারে আচ্ছন্ন আমরা, জীবন করি নষ্ট।
কবির ভাষায় বলি, কুসংস্কার করো ত্যাগ,
জ্ঞান-বিজ্ঞানে পূর্ণ হয়ে, মুক্তির পথ ধরো।