কবিতা: সরল জাল

 

সরল জাল

দিলোয়ার হোসেন পাঠান

সরল জাল শয়তানের হাতিয়া, তার ফাঁদে ফেলে বন্দী,

করে পরাধীন, মুক্তি খোঁজে, তবু নেই জীবনের ছন্দ ।

দেশের শতভাগ মানুষ সুদের সাথে যুক্ত,

ধনীরা ব্যাংকের কাছে, মধ্যবান ইন্সুরেন্স আর সঞ্চয়পত্রে মগ্ন।

 

মহান সৃষ্টিকর্তার নিষেধ, সুদের নীতির প্রতি,

হালাল করেছেন ব্যবসা, যেখানে নেই কোনো দোষ ত্রুটি।

সুদের ফাঁদে পড়ে ধনীরা আরো ধনী হয়,

গরিবেরা ডুবে যায় দুঃখে, স্রোতে ভেসে যায়, যন্ত্রণায় পুড়ে মরে।

 

মধ্যবিত্তরা ডিপিএসে, ইন্সুরেন্সের ফাঁদে বাঁধা,

গরিবেরা কিস্তির বোঝায়, জীবনের গতি থামে।

সুদের মাধ্যমে শয়তান করে ফন্দি,

জীবনের পথ হারায়, সুখের আলোর বন্দী।

 

সৃষ্টিকর্তার আদেশ, সুদকে করেছেন হারাম,

তবু মানুষ ভুলে যায়, মিষ্টির প্রলোভনে পড়ে।

সুদের মাধ্যমে ধনীরা সম্পদ বাড়ায়,

গরিবেরা হারায় আশা, ঋণের ফাঁদে আটকে যায়।

 

শয়তানের ফাঁদ, সুদের জাল, করো না গ্রহণ,

সৃষ্টিকর্তার নির্দেশ মানো, বাঁচো সৎ পথে।

হালাল পথে জীবন গড়ো, তবেই হবে শান্তি,

মুক্তি খুঁজো সৃষ্টিকর্তার তরে, তবেই পাবে মুক্তি।

 

ফাঁদ থেকে বেরিয়ে আসো, সৃষ্টিকর্তার পথে চলো,

তবেই পাবে সুখ, জীবনের মর্ম।

হালাল বাণিজ্যে জীবন হবে ধন্য,

সুদের জাল ছিঁড়ে ফেলো, খুঁজে পাবে স্বর্গের আনন্দ।

Thanks For Comment we are reply soon as possible.

Previous Post Next Post