কবিতা: কোটা হটাও

                                                                      কোটা হটাও

দিলোয়ার হোসেন পাঠান

কোটা হটাও মিছিল করে, রক্তে রাঙা ভূমি,

আজও কেনো সেই কোটা, মেধার গলায় কাটা।

স্বাধীন দেশের স্বাধীনতা, যদি থাকে কোটা,

যোগ্য স্থান দখল হবে, অযোগ্যদের হাতে।

 

মেধার মঞ্চে অবহেলা, অবিচারের খেলা,

অযোগ্যরা স্থান দখলে, মেধার হলো বেলা।

মেধাবীরা হেরে যায়, অবিচারের ফলে,

স্বপ্ন ভেঙে চুরমার, মেধার মর্মে শানে।

 

স্বাধীনতার নামটি শুধু, যদি থাকে কোটায়,

তবে কেনো যুদ্ধ করে, ছিনিয়ে নিলাম অধিকার?

চাকরি ক্ষেত্রে, অধিকারে, সমতা ফিরিয়ে আনো,

কোটা যেন কালো ছায়া, স্বপ্ন ভাঙ্গে মেধার।

 

প্রতিবাদী কণ্ঠ নিয়ে, উঠুক জেগে আজ,

কোটা  হটাও, সমতা আনো, মেধার জয়ে বাজ।

জেগে উঠো জাগ্রত হোক, অধিকার সমতায়,

স্বাধীনতার অর্থ যেন, মেধার যথার্থতা।

Thanks For Comment we are reply soon as possible.

Previous Post Next Post