"আমি যদি সারাক্ষণ সমালোচনার জবাব দিতেই ব্যস্ত থাকি, তাহলে কাজ করবো কখন? তাই ওরা সমালোচনা করুক, আর আমি আমার কাজ করে যাই। কিয়ামতের মাঠে ঠিকই প্রমাণ হবে—কে সঠিক ছিল, আর কে ছিল ভুল।"
— সাইয়েদ আবুল আ'লা মওদূদী (রহ.)
একসময় কিছু মানুষ ডা. জাকির নায়েকের বিরোধিতা করত। আমি ভাবতাম—তিনি যেহেতু সাধারণ শিক্ষায় শিক্ষিত, হয়তো কোথাও কিছু ভুল করছেন। কিন্তু আজ বুঝি, তাদের উদ্দেশ্য ভুল ধরার চেয়ে মানুষটাকেই ভ্রান্ত প্রমাণ করা। এরা একইভাবে মাওলানা মওদূদী (রহ.)-কে আঘাত করে, তাঁকে 'ভ্রান্ত আকিদার' বলে অপবাদ দেয়। অথচ যাঁরা এসব সমালোচনা করেন, তাঁদের নিজেদের লেখাতেই এমন সব আজগুবি কাহিনি ও ভিত্তিহীন বক্তব্য পাওয়া যায়, যা সহী হাদিস তো দূরে থাক, জাল হাদিসেও নেই!
এরা একচোখা মানসিকতার—নিজেদের মত না হলেই কাউকে ভ্রান্ত, কাফের বলার সাহস দেখায়। এরা হক কথা বলার চেয়ে হিংসা ছড়ানোতেই যেন বেশি আগ্রহী। অথচ নিজেরাই বিভেদ সৃষ্টি করে, দলে দলে ফাঁক ফুঁড় দিয়ে উম্মাহকে দুর্বল করে তোলে। এরপর সেই উম্মাহর কাছেই ‘হক’ ও ‘জান্নাতের টিকিট’ বিলি করে বেড়ায়!
সত্যি বলতে কী, যাঁরা ইতিহাস বদলাতে কাজ করেন, তাঁদের পথ সবসময়ই কাঁটাময় হয়। কিন্তু সত্য কথা, কিয়ামতের ময়দানই হবে চূড়ান্ত বিচারক। আজ যারা অপবাদ দিচ্ছে, কাল তাদের মুখ বন্ধ হয়ে যাবে। আল্লাহই জানেন কে হক্কানী, আর কে ধোঁকাবাজ।