“দুনিয়া এক মরীচিকা”

 “দুনিয়া এক মরীচিকা”

দুনিয়া এক মরীচিকা—এইত দুনিয়ার খেলা,
পাহাড় ভেবে ছুটে চলি সময় যায় হেলায়।
গরিমা, ইজ্জত, ধন-সম্পদের মোহ,
চোখে বাঁধা মরীচিকা, সত্য লুকায় গুহায়।

বাস্তবতা নিঃশব্দে ছুরি চালায়,
হাসির আড়ালে বেদনা ঢালায়।
যদি ভোরে তুমি অদৃশ্য হও হঠাৎ,
বিকেলের রোদে কবর হবে শেষ ঠিকানা।

যে ঘর কে বলেছিলে—“আমার এই দুনিয়া”,
সেই ঘর বলবে—“নিয়ে যাও, রাখি আর না।”
যাদের জন্য রাত জেগে লড়েছ প্রাণে,
তরাও ফিরে যাবে তাদের নিজ পথে।

যদি তুমি না থাকো, থামে না পৃথিবী,
সময় চলে যায় নিরবে, নিঃশেষী।
তবু আমরা রাগ আগলে রাখি,
অহংকার বুকে ভরে, অভিমান রাখি।

দিনশেষে যা থাকে, তা অল্প কিছুই,
তোমার আমল, কোমল নিয়তি ভালোবাসার।
বাকি সব উড়ে যায় বাতাসের মাঝে,
নাম নেই, চিহ্ন নেই, সব হাওয়ায় বাসে।

যশ-খ্যাতি, ধন, গরিমা সব ক্ষণিকের,
সময়ের নোনাজলে ডুবে যায় সবি।
তাই বাঁচো, হ্রদয় ভরা সত্যে,
দাও নিঃস্বার্থ ভালোবাসা, বিলিয়ে দাও নিজেকে।

দুনিয়ার সব ভেল্কি একদিন ভেঙে যায়,
শুধু কাজ ও চরিত্র চিরকাল থেকে যায়।
এই ক্ষণিকের জীবন হোক নির্ভুল,
হোক প্রতিটি পদক্ষেপ শান্তির ফুল।


Thanks For Comment we are reply soon as possible.

Previous Post Next Post